বিষয়: পবিত্রতা
[০৯৯]
প্রশ্ন:
মুহতারাম, গতকাল মাগরিবের নামাযের জন্য অযু করতে বসি, অযু অবস্থায় নামায শেষ হয়ে যাওয়ার আশংকা হয়, তখন আমি দ্রুত অযু করতে গিয়ে মাথা মাসাহ করার আগে পা ধুয়ে ফেলি। পরে মাথা মাসাহ করি। মুহতারামের নিকট জানার বিষয় হল, উক্ত অযু সহীহ হয়েছে নাকি পুনরায় করতে হবে?
নিবেদক
মুহা: আনিস হোসেন, মেঘনা, কুমিল্লা
الجواب وبالله التوفيق
উত্তর:
আপনার অযু সহীহ হয়ে গেছে। পুনরায় অযু করার প্রয়োজন নেই। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–মুসনাদে আহমাদ (হাদিস নং-৫০৩); ফাতওয়ায়ে কাজিখান (২/২২); ফাতওয়ায়ে হিন্দিয়্যা (১/৫৬); আল-মুহিতুল বুরহানী (১/১৮৪)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।