বিষয়: আযান
[১০০]
প্রশ্ন:
আমাদের মসজিদের মুআজ্জিন সাহেব মাঝেমধ্যে আযান দেওয়ার পর অযু করতে যান। আমরা তাকে এ ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন হ্যা আমি অযু ছাড়াই আযান দিয়েছি। তবে আযান অযু ছাড়া দিলেও আদায় হয়ে যায়। এখন মুহতারামের নিকট জানার বিষয় হল, মুআজ্জিন সাহেবের উক্ত উত্তরটি কি সঠিক?
নিবেদক
মুহা: মাহদী হাসান, মিরপুর, ঢাকা
الجواب وبالله التوفيق
উত্তর:
মূল কথা হল, অযুসহ আযান দেওয়া মুস্তাহাব, তবে যদি অযু ছাড়া আযান দেয় তাহলে আযান হয়ে যাবে, পুনরায় আযান দেওয়ার প্রয়োজন নেই। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–সহিহ মুসলিম (হাদিস নং-৩৮৭); ফাতওয়ায়ে শামী (১/৩৯২); মাজমাউল আনহুর (১/৭৭); ফাতওয়ায়ে হিন্দিয়া (১/১১০)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা।