বিষয়: বন্ধকী সম্পদের উপর যাকাত প্রসঙ্গে
[১২১]
প্রশ্ন:
আমার কাছে নেসাব পরিমাণ সোনা-রূপা ছিল, যা আমি দীর্ঘদিন যাবত আমার এক বন্ধুর কাছে বন্ধক রেখেছি। এখন আমার জানার বিষয় হলো—আমার এই বন্ধকী মাল-এর উপর কি যাকাত ফরজ হবে?
নিবেদক:
শরীফুর রহমান, ঢাকা
الجواب وبالله التوفيق
উত্তর:
আপনার উক্ত বন্ধকী মালের উপর যাকাত আসবে না। কারণ, বন্ধকী মাল থাকার অবস্থায় এ মালটির উপর বন্ধকদাতা বা বন্ধকগ্রহীতা—কোনো পক্ষের উপরই যাকাত ওয়াজিব হয় না।والله أعلم بالصواب
الأدلة الشرعية
–রদ্দুল মুহতার (৩/২১৪ আশরাফিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/২৩৪ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (২/৩৯৮ দারুল হাদিস); আল-বাহরুর রায়েক (২/৩৫৫ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা