বিষয়: যাকাতের হিসেব প্রসঙ্গে
[১২৩]
প্রশ্ন:
কিছুদিন পূর্বে আমি এক লক্ষ টাকা মূল্যের একটি ফ্রিজ কিস্তির মাধ্যমে ক্রয় করেছি। ইতোমধ্যে দুই কিস্তি পরিশোধ করেছি এবং আরও আটটি কিস্তি বাকি রয়েছে। উল্লেখ্য, ওই ঋণ বাদ দিলেও আমার ওপর যাকাত ওয়াজিব হয়। এখন আমার জানার বিষয় হল—আমি কি বাকি আটটি কিস্তির পুরো পরিমাণ ঋণ হিসেবে বাদ দিয়ে যাকাত হিসাব করব, নাকি শুধু একটি কিস্তির পরিমাণ বাদ দিয়ে হিসাব করব?
নিবেদক:
নোমান আহমেদ, ঢাকা
الجواب وبالله التوفيق
উত্তর:
প্রশ্নের বিবরণ অনুসারে, আপনার ক্ষেত্রে বাকি আটটি কিস্তির সম্পূর্ণ পরিমাণ বাদ না দিয়ে কেবল চলতি বছরের জন্য আপনাকে যে একটি কিস্তি পরিশোধ করতে হবে সেই একটি কিস্তির পরিমাণই যাকাতের হিসাব থেকে বাদ দেবেন। কারণ এই ব্যাপারে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও সুবিচারপূর্ণ মত হলো—প্রতিবছর ঋণের যে অংশ কিস্তি হিসেবে পরিশোধযোগ্য, শুধু সেটুকুই যাকাত হিসাব থেকে বাদ দেওয়া যায়। অতএব, এতে চলতি বছরের একটি কিস্তি বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের পুরো যাকাত আদায় করতে হবে। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/১৭৭ যাকারিয়া); আল-বাহরুর রায়েক (২/৩৫৭ যাকারিয়া); বাদায়েউস সানায়ে (২/৮৪ যাকারিয়া); ফাতাওয়ায়ে সিরাজিয়্যা (১/২৫০ যাকারিয়া)
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:কিস্তিতে যাকাত, যাকাত, যাকাত ও ঋণ, যাকাতের নিসাব, হিসাব