বিষয়: ফ্লাটের উপর যাকাত
[১২৭]
প্রশ্ন:
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আমার কয়েকটি ফ্ল্যাট রয়েছে। এখন আমার জানার বিষয় হলো—এই ফ্ল্যাটগুলোর ওপর কি যাকাত ওয়াজিব হবে?
নিবেদক:
বিলাল আহমাদ, ঢাকা
উত্তর:
উক্ত ফ্ল্যাটগুলো যদি আপনার বা পরিবারের বসবাসের জন্য হয়, তবে সেগুলোর ওপর যাকাত ওয়াজিব হবে না। কিন্তু যদি এসব ফ্ল্যাট ব্যবসায়ের উদ্দেশ্যে—অর্থাৎ ক্রয়–বিক্রয়ের জন্য রাখা হয়ে থাকে, তাহলে সেগুলোর ওপর যাকাত ওয়াজিব হবে। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/১৮২ যাকারিয়া); ফাতহুল কাদির (২/১৭২ আশরাফিয়া); ফাতাওয়ায়ে হিন্দিয়্যা (১/২৩৪ আশরাফিয়া); হাশিয়াতু ত্বহতাবী (পৃ:৭১৪ ইত্তেহাদ)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা