বিষয়: নামাজ প্রসঙ্গে
[১৭০]
প্রশ্ন:
আমি একদিন ভূলে নামাযে সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা না দিয়ে নামায শেষ করে ফেলি, এমতাবস্থায় আমার নামায কি সহীহ হয়েছে, এবং ঐ সিজদা পরে কিভাবে আদায় করবো?
নিবেদক
মো: মোশাররফ
উত্তর:
নামাযের বাহিরে উক্ত তিলাওয়াতের সিজদা আদায় করার সুযোগ নেই, কেননা তা নামাযের অংশ হিসাবে ওয়াজিব হয়েছে, তবে নামায সহিহ হয়ে যাবে, কিন্তু আপনি গোনাহগার হবেন। তাই পরবর্তীতে তাওবা করে নিতে হবে।
الأدلة الشرعية
–বাদায়েউস সানায়ে (১/৪৩০ যাকারিয়া); ফাতাওয়ায়ে আলমগীরী (১/১৯৪ আশরাফিয়া); আল-বাহরুর রায়েক (২১১/২ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা