বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৭১]
প্রশ্ন:
আমি ঢাকায় থাকি, আমার গ্রামের বাড়িতে আমার নিজস্ব অনেক সম্পদ আছে যেগুলো নেসাব পরিমান, ঐ সম্পদগুলো আমার বাবা দেখাশোনা করে থাকেন, গত বছর আমার বাবা আমার পক্ষ থেকে আমার সম্পদের যাকাত আদায় করে দেয়, তা আমি অনেক পরে জানতে পারি এবং আমি আমার বাবাকে যাকাত আদায় করার উকিল ও বানাইনি, এখন আমার জানার বিষয় হল, উক্ত অবস্থায় আমার সম্পদের যাকাত আদায় হয়েছে কিনা?
নিবেদক
সিয়াম আহমেদ
উত্তর:
উক্ত সুরতে আপনার সম্পদের যাকাত আদায় হয়নি। কেননা আপনার পক্ষ থেকে যাকাত আদায় করার নিয়ত বা যাকাত আদায় করার অনুমতি কোনোটাই পাওয়া যায়নি।
الأدلة الشرعية
–হিন্দিয়া (১/২৩২ আশরাফিয়া); ফাতাওয়ায়ে শামী (৩/২২৩ আশরাফিয়া); বাদায়েউস সানায়ে (২/১৪৪ যাকারিয়া); আল-জাওহারাতুন নায়্যিরা (১/১৪৯ ইত্বেহাদ)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:উকিল, নেসাব, ফিকহ_মাসআলা, ফিকহি মাসায়িল, ফিকহুল ইবাদাত, যাকাত