বিষয়: নামায প্রসঙ্গে
[১৮০]
প্রশ্ন:
একাকি নামায পড়ার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে, সূরার তারতীব ঠিক রাখতে পারিনা, যেমন প্রথম রাকাতে সূরা কুরাইশ আর দ্বিতীয় রাকাতে সূরা আসর পড়ে ফেলি। জানার বিষয় হল, এমত অবস্থায় আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব হবে?
নিবেদক
মো: আ: সালাম
উত্তর:
ক্বেরাতে উক্ত সুরত অবলম্বন করা মাকরূহ, তবে তার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হবেনা।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (২/২২৯ আশরাফিয়া); ইলাউস সূনান (৪/১৪২আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:আছর, একাকি নামায, কুরাইশ, ক্বেরাত, তারতীব, মুনফারিদ, সাহু সিজদা, সূরা