বিষয়: নামায প্রসঙ্গে
[১৭৯]
প্রশ্ন:
নামাযে মাসবুক হলে কখনও কখনও এমন হয় যে, বাকি নামায পূর্ণ করার সময় ইমাম সাহেবের সাথে কত রাকাত নামায পেয়েছি তা স্বরণ থাকেনা। তখন পাশের ব্যক্তি যে আমার সাথেই নামাযে শরীক হয়েছে তার দেখাদেখি বাকি নামায পূর্ণ করি। জানার বিষয় হল, এইভাবে অন্যের দেখাদেখি পূর্ন করলে তা সহিহ হবে কিনা? নাহলে করনীয় কি?
নিবেদক
আ: করিম মোল্লা
উত্তর:
আপনার নামাজ সহিহ হয়ে যাবে, তবে শর্ত হল উক্ত ব্যক্তির ইক্তেদা করতে পারবেনা।
الأدلة الشرعية
–কাজিখান (৭/৬৬ আশরাফিয়া); বাযযাযিয়া (১০/১৫০ আশরাফিয়া); আলমগীরী (১/১৫০ আশরাফিয়া); আল-মুহিতুল বুরহানী (৩/১১৩ আর-রুশদ)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা