বিষয়: নামায প্রসঙ্গে
[১৮৬]
প্রশ্ন:
অনেক সময় এমন হয় যে, প্রথম বৈঠকে আমি তাশাহহুদ শেষ করার পূর্বেই ইমাম সাহবে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় অথবা শেষ বৈঠকে আমি দরুদ শরীফ শেষ করার পূর্বেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। এক্ষেত্রে আমার করণীয় কি?
নিবেদক
মো: আফজাল
উত্তর:
দ্বিতীয় বৈঠকে যদি আপনি তাশাহহুদ শেষ করার পূর্বেই ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তাহলে উত্তম হল, আপনি আগে তাশাহহুদ শেষ করবেন, অতপর ইমাম সাহেব এর সাথে দাঁড়াবেন, আর যদি আপনি শুরুতেই ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যান তাহলেও জায়েয। আর শেষ বৈঠকে যদি আপনি দু’আ বা দরূদ শরফি শেষ করার পূর্বেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি ইমাম সাহেবের সাথেই সালাম ফিরাবেন।
الأدلة الشرعية
–আলমগিরি (১/১৪৭ আশরাফিয়া); কাজিখান (৭/৬২ আশরাফিয়া); বাযযাযিয়া (১০/৪০ আশরাফিয়া); হাশিয়াতুত ত্বহতাবী (১/২১০ ইত্বেহাদ); ফাতওয়ায়ে শামী (২/২০০ যাকারিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা