বিষয়: নামায প্রসঙ্গে
[১৮৭]
প্রশ্ন:
কয়েকদিন হল জনৈক ইমাম সাহেবের মুখে শুনলাম যে, আমরা অনেকেই রাকাত ধরার জন্য রুকুতে খুব দ্রুত চলে যাই, এক্ষেত্রে অনেকেই পূর্ন তাকবির রুকুতে গিয়ে না বল্লেও দাঁড়িয়ে তাকবির শুরু করি। কিন্তু শেষ করি রুকুতে গিয়ে। অর্থাৎ “আল্লাহ” বলি দাঁড়ানো অবস্থায় আর রুকুতে গিয়ে “আকবার” বলি, এভাবে তাকবিরে তাহরিমা বললে নামাজ হবেনা। বরং তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায়ই বলতে হবে। প্রশ্ন হচ্ছে নামাজ হবেনা বরং তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায়ই বলতে হবে। প্রশ্ন হচ্ছে উক্ত ইমাম সাহেবের কথা কি সঠিক?
নিবেদক
সুলতান খাঁন, খিলগাঁও
উত্তর:
উক্ত ইমাম সাহেবের কথা সহিহ। অর্থাৎ আপনি যদি দাঁড়িয়ে আল্লাহু বলেন আর রুকুতে গিয়ে “আকবার” বলেন তাহলে আপনার ইকতেদা সহিহ হবেনা। ইকতেদা সহিহ হওয়ার জন্য দাঁড়িয়েই তাকবিরে তাহরিমা বলতে হবে।
الأدلة الشرعية
–কাজিখান (৭/৫৬আশরাফিয়া); বাযযাযিয়া (১০/২৮ আশরাফিয়া); আলমগিরি (১/১২৬ আশরাফিয়া); ফাতহুল কাদির (১/২৮৪ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা