বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৫০]
প্রশ্ন:
আপনার কাছে আমার জানার বিষয় হলো—বছরের শুরু এবং শেষে আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ ছিল, কিন্তু বছরের মাঝে সম্পদ নিসাবের নিচে নেমে গিয়েছিল। এমন ক্ষেত্রে কি ঐ সম্পদের উপর যাকাত ওয়াজিব হবে?
নিবেদক:
মোঃ মাহফুজুর রহমান, গাজীপুর, ঢাকা
উত্তর:
প্রমাণিত বিধান হলো—বছরের শুরু এবং শেষে নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়। বছরের মাঝে সম্পদ কমে যাওয়া কোনো প্রভাব ফেলে না। অতএব, আপনার উপর যাকাত ওয়াজিব হয়েছে। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–তাতারখানিয়া (৩/১২২ যাকারিয়া); আল-মাবসুত লিস সারাখসি (১/২১৫ দারুল কুতুবিল ইলমিয়্যা); হিন্দিয়্যা (১/২৩৭ আশরাফিয়া); হাশিয়াতুত ত্বহতাবী ; বাদায়েউস সানায়ে (২/৮৬ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা