বিষয়: নামায প্রসঙ্গে
[১৮৮]
প্রশ্ন:
বাসে বা ট্রেনে অনেক সময় নামাজের ওয়াক্ত চলে আসে এদিকে বাসায় যেয়ে নামাজ পড়তে গেলে ওয়াক্ত চলে আসে এদিকে বাসায় যেয়ে নামাজ পড়তে গেলে ওয়াক্ত চলে যাওয়ার আশংকা থাকে, এমতাবস্থায় আমরা বাসে বা ট্রেনে কিভাবে নামাজ আদায় করবো?
নিবেদক
আ: আলিম
উত্তর:
এই কথা বুঝা যায় যে, কোন ব্যক্তি যদি চলমান ট্রেনে থাকে তাহলে সে চেষ্টা করবে যে, ট্রেনেই দাঁড়িয়ে ক্বেবলার দিকে ফিরে নামাজ আদায় করে নিবে। মানুষের ভীর বা অন্য কোন কারণে যদি তা যদি সম্ভব না হয়, তাহলে সে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে যে ট্রেন কোন ষ্টেশনে দাঁড়ায় কিনা। যদি থামে তাহলে ষ্টেশনে নেমে নামাজ আদায় করে নিবে অন্যথায় শেষ সময় বসে ইশারা করে নামাজ আদায় করে নিবে। কিন্তু পরে সেই নামাজ পুনরায় আদায় করে নিতে হবে। অনুরুপ ভাবে কেউ যদি বাসে থাকা অবস্থায় নামাজের সময় চলে আসে তাহলে বাস থামিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবে, তা যদি সম্ভব না হয় তাহলে বাসে বসেই ইশারা করে নামাজ আদায় করে নিবে, কিন্তু পরে সেই নামাজটি পুনরায় আদায় করে নিতে হবে।
الأدلة الشرعية
–আলমগিরি (১/৮১ আশরাফিয়া); কাজিখান (৭/৩৯ আশরাফিয়া); আল-বাহরুর রায়েক (১/২৪৮ যাকারিয়া); ফাতাওয়ায়ে শামী (১/১৬৩ আশরাফিয়া);
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা