বিষয়: যাকাত প্রসঙ্গে
[১৯৩]
প্রশ্ন:
এক ব্যক্তির একটি পাঁচতলা বিশিষ্ট বাড়ি আছে, যেটি সে ভাড়া দিয়েছে এবং নগদ ৩০ হাজার টাকা আছে। এখন আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির বাড়ির উপর যাকাত আসবে কিনা?
নিবেদক
মো: আ: রহিম, ঢাকা
উত্তর:
উক্ত ব্যক্তির শুধু বাড়ির উপর যাকাত আসবেনা, কেননা তা ব্যবসায়ের মাল নয়। তবে তার বাড়ি ভাড়া ও ৩০ হাজার টাকা মিলে যদি যাকাতের নেসাব পরিমান হয়ে যায় এবং তার উপর বছর অতিক্রম হয় তাহলে তার উপর যাকাত আসবে।
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে বাযযাযিয়া (১০/৫৭ আশরাফিয়া); কাজিখান (৭/১৫৫ আশরাফিয়া); আলমগিরি (১/২৪১ আশরাফিয়া); হাশিয়াতুত ত্বাহতাবী (পৃ.৭১৮)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা