বিষয়: কবরস্থানে ঘর নির্মান প্রসঙ্গে
[১৩৫]
প্রশ্ন:
আমাদের বাড়ির জমিতে প্রায় একশ বছর আগের দুটি পুরোনো কবর রয়েছে। বর্তমানে আমাদের ঘর নির্মাণের প্রয়োজন হয়েছে। আমরা চাই কবর দুটি স্থানান্তর করে সেখানে ঘর নির্মাণ করতে। এখন আমার জানার বিষয় হলো—
১. কবর দুটি কি স্থানান্তর করা যাবে?
২. সেখানে কি ঘর নির্মাণ করা যাবে?
নিবেদক:
জাকির হুসাইন, ব্রাহ্মণবাড়িয়া
উত্তর:
যদি কবর দুটি পরিত্যক্ত হয় এবং দীর্ঘ সময় ধরে সেখানে আর দাফন কার্য সম্পন্ন না হয়ে থাকে, তাহলে কবরস্থানের জায়গায় ঘর নির্মাণ করা যাবে।
তবে কবর স্থানান্তর করা জায়েয নয়। তবে নির্মাণের সময় যদি কোনো হাড় বা দেহাবশেষ পাওয়া যায়, সেগুলো সম্মানের সঙ্গে অন্য জায়গায় পুনরায় দাফন করে দিতে হবে। والله أعلم بالصواب
الأدلة الشرعية
–ফাতাওয়ায়ে শামী (৩/১৭৩ আশরাফিয়া); হাশিয়াতুত ত্বহতাবী আলা মারাকী ফালাহ (পৃ: ৬১৪ ইত্বেহাদ); ফাতহুল কাদির (২/১৪৯ আশরাফিয়া)
সমাধানে
মুফতী ইমাম উদ্দীন
প্রিন্সিপাল: জামিআ মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা
সাবেক উস্তাদ ও শিক্ষা সচীব: জামিআ আবু বকর সিদ্দীক রা.
মুতাখাসসিস ফিল-ফিকাহ: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।
খতীব: মাসজিদে ওমর, সামাদনগর,যাত্রাবাড়ী, ঢাকা
Tag:ইসলামিক_প্রশ্নউত্তর, কবর, কবরস্থান, ঘর, ফিকহ, ফিকহ_মাসআলা, ফিকহি মাসায়িল, হানাফি ফিকহি